শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে সোয়া দুই কেজি হেরোইনসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে দুই কেজি ২০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার জাহানাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, জাহানাবাদ এলাকার উজ্জলের স্ত্রী জান্নাতুন নেসা (৪০), তার মেয়ে মরিয়ম খাতুন (১৪) এবং একই এলাকার মনসুর রহমানের ছেলে আল আমীন (২৪)। জাগো নিউজ।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কথা জানিয়েছে র‌্যাব।

রাত ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বিকেলে জাহানাবাদ এলাকার মাদক ব্যবসায়ী উজ্জলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ২৫ প্যাকেটে ২ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে একটি ডিজিটাল ওজন মাপক যন্ত্র ও দুটি মোবাইল সেটও জব্দ করে র‌্যাব।

র‌্যাবের দাবি, গ্রেফতাররা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় যুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়