শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানের তুমব্রু সীমান্তে বিজিপির গুলি, আতঙ্কে রোহিঙ্গারা

আবুল বাশার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত থেমে থেমে সীমান্তের কয়েকটি পোস্ট থেকে তারা এই গুলি চালায়। এতে তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থানকারী মুসলিম রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে বাংলাদেশের ভুখ-েও চলে আসেন।

তবে, কি কারণে বিজিপি রোহিঙ্গা শিবিরের কাছে এভাবে গুলিবর্ষণ করেছে, তা এখনো জানা যায় নি। অবশ্য বাড়তি সতর্কতা হিসেবে সীমান্তে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি টহল জোরদার করেছে। ঘুনধুম ইউনিয়নের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো ও আবদুল গফুর জানান, ভোরে সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকায় বিজিপি কয়েকটি অস্থায়ী পোস্ট ও ক্যাম্প থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে সীমান্তের স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে, এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাখাইনে ২০১৭ সালের আগস্টে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত নিধন চালায়। সে সময়ে প্রাণ বাঁচাতে ১১ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এদের মধ্যে প্রায় ৫ হাজার রোহিঙ্গা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন। সেখানেই তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে রেডক্রস। সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ