শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৭ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎখাত ও অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে আরো ঋণ দিতে চায় জাইকা: পরিকল্পনামন্ত্রী

সাইদ রিপন : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে আরো ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান হিতোশি হিরাতার বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এমএ মান্নান বলেন, জাইকা বিদ্যুৎখাত ও অর্থনৈতিক অঞ্চলে আমরা যতো ঋণ নেবো জাইকা তত দেবে। আমাদের ঋণ দিতে জাইকা সবসময় ইতিবাচক থাকবে। জাইকার কাছে রেল ও সড়কে ঋণ চেয়েছিলাম কিন্তু কোনো আগ্রহ দেখায়নি। তাদের আগ্রহ বিদ্যুৎ ও অর্থনৈতিক অঞ্চলে। জাইকা আমাদের ভালো বন্ধু। দেশের উন্নয়নে জাইকা সবসময় আমাদের পাশে থাকবে। পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের ৪০টি উন্নয়ন প্রকল্পে জাইকা ঋণ দিয়েছে। সামনে নতুন নতুন প্রকল্পে ঋণ দেবে। তবে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। মানুষের কল্যাণে আমাদের প্রকল্প নিতে হবে। প্রকল্প প্রণয়নে অনেক দেরি হয়। এই সমস্যা যেন না থাকে এটা থেকে বের হতে বলেছে জাইকা।

বর্তমানে বাংলাদেশে ৪০টি উন্নয়ন প্রকল্পে ঋণ দিয়েছে জাইকা। দেশটির অর্থায়নে বর্তমানে বাস্তবায়নাধীন কয়েকটি গুরুত্বপ‚র্ণ প্রকল্পের মধ্যে রয়েছে মেট্রোরেল, মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু নির্মাণ, বঙ্গবন্ধু সেতুর পাশে আরেকটি রেলসেতু নির্মাণে সমীক্ষা, কর্ণফুলী পানি সরবরাহ ও ভেড়ামারা বিদ্যুৎকেন্দ্র। দেশের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় আগামীতে জাইকা ঋণ সরবরাহ আরো বাড়াতে চায় বলেও জানান মন্ত্রী।

  • সর্বশেষ