শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভারতীয় বিমানবাহিনী প্রধান

নূর মাজিদ : পাঁচদিনের আনুষ্ঠানিক ঢাকা সফর শুরু করেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান মার্শাল বিরেন্দর সিং ধানোয়া। গত রোববার বিকেলেই তিনি ঢাকা পৌঁছেছেন। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান মশিউজ্জামান সেরিনিয়াবাদের আমন্ত্রণেই তার এই সফর। এএনআই, দ্য স্টার

এই সফরে তার স্ত্রী কমলপ্রীত ধানোয়াসহ আরো দুই ভারতীয় প্রতিনিধি সফরসঙ্গী হিসেবে এসেছেন। ভারতীয় বিমানবাহিনী প্রধান তার সফরের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। তিনি বাংলাদশের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত করবেন।

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এক বিবৃতিতে জানায়, এই সফরে দেশটির বিমানবাহিনী প্রধান বাংলাদেশের প্রধান প্রধান বিমানঘাঁটিগুলোও প্রদর্শন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়