শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৪ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা থেকে বিদায় নিচ্ছেন বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক

তরিকুল ইসলাম : প্রায় তিন বছর বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের দায়িত্ব পালন করেছেন চীনের নাগরিক কিমিয়াও ফান। একই সঙ্গে নেপাল ও ভুটানের দায়িত্বেও ছিলেন। এবার ঢাকা থেকে বিদায় নিচ্ছেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছিলেন। যদিও দিনের প্রথম প্রহরে পররাষ্ট্রমন্ত্রী কেবিনেট মিটিং ও পরে সংসদে যোগ দেওয়ায় সাক্ষাৎ হয়নি।

এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বিদায়ী বৈঠকে মিলিত হন কিমিয়াও ফান। বাংলাদেশে আসার আগে বেলারুশ, মলদোভা ও ইউক্রেইনে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে বিশ্বব্যাংকে যোগ দেন ফান।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে কিমিয়াও ফান গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নের ভুয়সী প্রশংসা করে বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে। ঘনবসতির দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৫-এর পর এ উন্নয়ন সামরিক শাসকদের হাতে চরমভাবে অবহেলিত হয়েছে। বর্তমান সরকার দেশের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো একটি উন্নত ও সমৃদ্ধি দেশ হওয়া। আমরা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাই। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এছাড়া বিদ্যুৎ খাতেও বিরাট অগ্রগতি অর্জিত হয়েছে। তার সরকার বেসরকারি খাতে সকল ক্ষেত্র উন্মুক্ত করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়