শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৮ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়বেন ম্যাকমিলান

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপের পরই নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ থেকে সরে দাঁড়াবেন ক্রেইগ ম্যাকমিলান। দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ চালিয়ে আন্তর্জাতিক সূচিতে অতিরিক্ত চাপের কারণেই মূলত ইস্তফা দিচ্ছেন তিনি।

পদত্যাগ প্রসঙ্গে ম্যাকমিলান বলেন, আমি আমার পরিবার সম্পর্কে বলছি, যারা গত পাঁচ বছর অনেক ত্যাগ স্বীকার করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ প্রতিদিনই বাড়ছে। তবে এখনই সময় এসেছে নিজেকে গুছিয়ে নেওয়ার।

এদিকে কিউই ক্রিকেটের সিইও ডেভিড হোয়াইট জানিয়েছেন, এ বছরের আগস্টে শ্রীলঙ্কায় টেস্ট সফরের সময়ই নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, ম্যাকমিলানের অধীনেই নিউজিল্যান্ড নিজেদের ইতিহাসে প্রথমবার ২০১৫ বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছিল। -ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়