শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৮ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বাসায় ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি বাসায় ঢুকে সালমা (৩৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন রাবেয়া (৩৫) নামের অপর নারী। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় ওই ভবনের চার তলার একটি ফ্লাটে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আরেক নারীকে আহত অবস্থায় করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কে বা কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়