শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরেছে লিভারপুল। নিজেদের মাঠে বোর্নমাউথকে সহজেই ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যানফিল্ডে গতকাল ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ২৪ মিনিটে দলকে লিড এনে দেন সাদিও মানে। জেমস মিলনারের ক্রস থেকে জোরালো হেডে গোলটি করেন সেনেগালের এই ফরোয়ার্ড। লিগে টানা চার ম্যাচে গোল করলেন মানে।

৩৪ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন জর্জিনিও ভিনালডাম। বিরতির পর ৪৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করার পাশাপাশি লিভারপুলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মিসরীয় ফরোয়ার্ডের এটি ২০তম গোল।

লিভারপুলের দিনে জয় পেয়েছে আর্সেনালও। হাডার্সফিল্ডের মাঠে ২-১ গোলে জিতেছে ‘গানার’রা। ১৬ মিনিটে অ্যালেক্স লওবি ও ৪৪ মিনিটে অ্যালেক্সান্ডার লাকাজেত্তি অতিথিদের ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন। যোগ করা সময়ে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান কোলাসিনাচ।

  • সর্বশেষ