শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৮ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ ক্রিকেটার অলি পোপের ব্যাটিং আদর্শ বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : সাধারণত কোন ক্রিকেটারের ব্যাটিংয়ের ধরণ অনুকরণ করতে আগ্রহী নন তরুণ ইংলিশ ক্রিকেটার অলি পোপ। তবে ভারতের অধিনায়ক ভিরাট কোহলির ব্যাটিং যদি তাকে অনুকরণ করতে বলা হয়, তাহলে তিনি তা সানন্দেই করবেন।

ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ক্রিকেটার নটিংহাম টেস্টে সামনাসামনি দেখেছেন কোহলির ব্যাটিং। আর তাতেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন তিনি। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সাদা পোশাকে দুটি ম্যাচ খেলা পোপ জানান।

'আমি সাধারণত কোন ক্রিকেটারের খেলা অনুকরণ করতে চাই না। তবে ক্রিকেটারটি যদি কোহলি হয়, তাহলে অনুকরণ করাই যায়। তার খেলা দেখে আমি অনেক কিছু শিখেছি।

'নটিংহামে সে যেভাবে খেলেছে, সেটা দেখেও ভালো লেগেছে। সে যখন উইকেটের বাইরে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকতো বা যখন সে দুর্দান্ত সুইং গুলোর সামাল দিতো, তা দেখাটা অবশ্যই আনন্দদায়ক।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে ভারতের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছিলেন পোপ। জানা গেল, কোহলি ছাড়াও নিজ দলের অধিনায়ক জো রুটের ব্যাটিংয়ের ভক্ত তিনি।

'ইংল্যান্ড ড্রেসিং রুমে আমি যখন থাকি তখন জো রুটের সঙ্গে যতটুকু সম্ভব কথা বলতে থাকি। আমার খেলা তার সঙ্গে মিলে যায়, বিশেষ করে আমার শট নির্বাচনগুলো। আমি ব্যাটিং করার সময় তার চিন্তাধারা অনুকরণের চেষ্টা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়