শিরোনাম
◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প?

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫২ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমকি দিলে উচ্ছেদের গতি দ্বিগুণ হবে: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক: কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হুমকি দিয়ে কেউ পার পাবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেছেন, কেউ হুমকি দিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের গতি দ্বিগুণ করা হবে। তথ্য- বাংলা নিউজ

শনিবার নগরের মাঝারি ঘাট এলাকায় কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আগের বাংলাদেশ এখন নেই। এটা একুশ শতকের বাংলাদেশ। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। এখানে আমাদের ইন্টেলিজেন্ট ভেরি স্টং। কেউ হুমকি দেবে, আমরা আমলে নেবো- এমন হবে না।

‘যার সাহস আছে সে হুমকি দেয়? কে হুমকি দিচ্ছে? কী হুমকি দিচ্ছে? হুমকি দিয়ে কেউ পার পাবে? কেউ পার পাবে না।’ যোগ করেন ভূমিমন্ত্রী।

জাবেদ বলেন, অনেকে মনে করছেন, শুরুটা করলাম- তারপর মনে হয় উচ্ছেদ কাজ বন্ধ হয়ে যাবে। নো, এটা হবে না। আমি থাকতে কাজ বন্ধ করতে দেবো না। কাজ শুরু হয়েছে। কাজ শেষ হবে। কর্ণফুলী নদীকে ঘিরে যে পরিকল্পনা আমরা নিয়েছি, সেটা বাস্তবায়ন করা হবে।

শো অফ বা পাবলিসিটির জন্য উচ্ছেদ নয়
ভূমিমন্ত্রী বলেন, অবৈধ কোনো স্থাপনা আমরা রাখবো না। তবে এখানে কিছু বিষয় আছে। অবৈধ স্থাপনার মধ্যে একটা কোল্ড স্টোরেজ আছে। এতে ব্যবসায়ীরা কয়েক হাজার টন মাছ স্টকে রাখেন। ব্যবসায়ীদের ক্ষতি করে কোনো কাজ করলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, শো অফ কিংবা পাবলিসিটির জন্য ধুমধাম করে উচ্ছেদ করে ফেললাম। এটার কনসিকোয়েন্স কী এটা ভাবলাম না, এ রকম হলে হবে না। কর্ণফুলী কিন্তু জাতীয় সম্পদ। এখানে প্রত্যেকটা কাজ আমাদের ফাইন লাইন করে করতে হবে।

‘কিন্তু কোনো স্থাপনা রাখা যাবে না। ইলিগ্যাল কোনো স্থাপনা থাকতে পারবে না। নির্দিষ্ট একটা সময় দিয়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’ বলেন ভূমিমন্ত্রী।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমরা রূপকল্প-২০২১ কিংবা রূপকল্প-২০৪১ এর কথা বলছি। এর মানে কী? এসব বই-খা্তা কিংবা ফাইলের কোনো বিষয় না। রূপকল্প কাজের মধ্য দিয়ে, মাইন্ড ‘সেট আপের’ মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। নদীগুলোকে দখলমুক্ত রাখাও কিন্তু এসব কাজের মধ্যে পড়ে।

তিনি বলেন, এখানে আমরা দেশের জন্য কাজ করছি। জনগণের জন্য কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইছেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে। সবার সহযোগিতার মাধ্যমেই এটি সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়