শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫০ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-আরিচা মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২

মামুন মোল্লা,সাভার প্রতিনিধি: সাভার ও ধামরাইয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগরে সাতক্ষীরাগামী দুরপাল্লার বাসের চাপায় সাবেক সেনা সদস্য নিহত হন।

অপর দিকে এই মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হন। এসময় মাইক্রোবাসে থাকা আরও ৪ জন আহত হন। মাইক্রোবাসটি পলিক্যাবল কোম্পানির একটি প্রতিনিধি দল নিয়ে ফরিদপুর থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এমতাবস্থায় ধামরাইয়ে ইসলামপুর আসলে তাদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

নিহতরা হলেন-মো. আলী আশরাফ। তিনি বরিশাল জেলার মুলাদি থানার বালিবন্ধন গ্রামের জনাব আলী সিকদারের ছেলে। তিনি ১৯৯৭ সালে নবম পদাতিক ডিভিশনের আর্টিলারি কোরে সিনিয়র ওয়ারেন্ট অফিসারের দায়িত্বকালীন অবসর গ্রহণ করেন। বর্তমানে নবীনগরের কুঁরগাও এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। অপর জন মো. মোশারফ হোসেন। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার মুনায়েম গাজীর ছেলে। বর্তমানে তিনি বেসরকারি পলিক্যাবল কোম্পানিতে কর্মরত ছিলেন।

আশুলিয়া থানার এস আই জামিনুর রহমান ও ধামরাই থানার এস আই প্রমোজ জানান, আলাদা সড়ক দুর্ঘটনার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একটি দুর পাল্লার বাস আটক রয়েছে। অপর দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসা সেবা চলছে।

  • সর্বশেষ