শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জাতীয় গণতান্ত্রিক লীগের

ইউসুফ আলী বাচ্চু: বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী ও স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক লীগ। শনিবার ( ৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান।

মানববন্ধনে সুপ্রিম কোর্ট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী এম. সাজাওয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা হয়তো আমরা আর পাব না। কিন্তু তার খুনিদের মরণোত্তর বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করতে পারবো। তাই জিয়াসহ তার সকল সহযোগীদেরকে মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি।

এসময় বক্তারা বলেন, বিএনপির উৎপত্তি হয়েছে চক্রান্তের মাধ্যমে। সেই চক্রান্তের শিকার হয়েছে আমাদের জাতিরজনক। আজ আমরা যদি এই খুনিদের বিচার না করি। দেশ ও জাতির পাপমোচন হবে না। এজন্য আমরা তার খুনিদের বিচার চাই।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি জনাব এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এফ আর খান, অ্যাডভোকেট হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ কুমার গোস্বামী, ন্যাপ ভাসানী পরিষদের চেয়ারম্যান এমএ ভাসানী, কৃষক-শ্রমিক পার্টির চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাসসহ আরো অনেকে।

  • সর্বশেষ