শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরলেন গাপটিল ও স্যান্টনার

স্পোর্টস ডেস্ক : আগামী ১৩ ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে স্বাগতিক নিউজিল্যান্ড। আর আসন্ন সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন হার্ডহিটার ব্যাটসম্যান মার্টিন গাপটিল।

গাপটিলের পাশাপাশি হাঁটুর ইনজুরি কাটিয়ে ফিরেছেন স্পিনার মিচেল স্যান্টনারও। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিপক্ষে ১০ই জানুয়ারি একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলবেন তারা। তবে গাপটিল এবং স্যান্টনার ফিরলেও নির্বাচকেরা দুই ওয়ানডের জন্য স্কোয়াডে রাখেননি কলিন মুনরোকে। তবে শেষ ম্যাচটিতে ফিরছেন তিনি। এছাড়াও প্রথম দুই ওয়ানডেতে খেলার পর তৃতীয় ম্যাচে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কিউই টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে চোটের কবলে পড়েছিলেন গাপটিল। তবে বর্তমানে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তিনি। তার ফেরাটা কিউইদের শক্তি আরও বৃদ্ধি করবে নিঃসন্দেহে। নির্বাচক গেভিন লারসেন তাই বলেছেন,

‘আমরা মার্টিনকে ফিরে পেয়ে বেশ আনন্দিত। সে বিশ্বমানের একজন খেলোয়াড় এবং আমাদের ওয়ানডে দলের একজন অপরিহার্য সদস্য। সে এবং হেনরি হ্যামিল্টনে ভারতের বিপক্ষে দারুণ একটি ওপেনিং জুটি গড়েছিলো এবং আমরা এই সিরিজেও এমন প্রত্যাশা করছি।’

আগামী ১৩ ফেব্রুয়ারী নেপিয়ারে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে প্রতম ওয়ানডে। এরপর ১৬ তারিখ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। সিরিজের শেষ ম্যাচটি আগামী ২০শে ফেব্রুয়ারি ডানেডিনে অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচটিও শুরু হবে ভোর ৪টায়।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), টড আসেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলাস, রস টেলর, মিচেন স্যান্টনার, টিম সাউদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়