শিরোনাম
◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪১ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের আঙ্গুলের ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন সাকিব

রাকিব উদ্দীন : আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। প্রথম পর্বে ৮ জন ক্রিকেটার যাওয়ার পর শনিবার রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার কথা সাকিবের। কিন্তু শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফাইনালে ফের আঙ্গুলে চোট পেয়েছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। যেকারণে আপাতত নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না তার।

জানা গিয়েছে, এই চোটের কারণে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,

‘ম্যাচ শেষে তার আঙ্গুলের এক্সরে করানো হয়েছে। সেখানে দেখা যায় তার আঙ্গুলে চিড় ধরা পড়েছে। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।’

শুক্রবারের ফাইনালে ব্যাটিংয়ের সময় মাত্র ৫ বল খেলেছেন সাকিব। ইনিংসের ১১তম ওভারের ৫ম বলে থিসারা পেরেরার শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে বল লাগে গ্লাভসে। তখনই চোট পান এই অলরাউন্ডার। পরের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। ম্যাচের শেষে তাঁর আঙ্গুলের স্ক্যান করানো হলে দেখা যায় সেখানে চিড় ধরা পড়েছে।

কিউইদির বিপক্ষে ওডিআই সিরিজ শেষ হবে ২০ ফেব্রুয়ারি। এরপর প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে, দ্বিতীয়টি ৮ মার্চ থেকে। ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে চোট থেকে সেরে উঠলে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশা করা যাচ্ছে।

অবশেষে সাকিবকে ছাড়াই ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে শনিবার রাতে নিউজিল্যান্ডে রওনা হবেন বিপিএলের ফাইনালে খেলা তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন।

  • সর্বশেষ