শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মান্না বললেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, কারো কথায় ভেঙে যাবে না

লিয়ন মীর : নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঐক্যফ্রন্ট টিকে থাকবে, কারো কথায় ভেঙে যাবে না।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের নামে যা আছে সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র। আর এই গণতন্ত্র নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ। আবার এটাকে হাসিনাতন্ত্রও বলা যায়। এই নিয়ন্ত্রিত গণতন্ত্র মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। আইনের শাসন লুণ্ঠিত হয়েছে। একটা স্বাধীন দেশে এটা চলতে দেয়া যায় না। আমরা যুদ্ধ করে, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বাধীনতা রক্ষা আমাদের সবার নাগরিক কর্তব্য। সেই কর্তব্যের জায়গা থেকেই জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। তাই জনগণের জাতীয় দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাবে।
তিনি বলেন, আওয়ামী লীগ জাতীয় ঐক্যফ্রন্টকে ভয় পায়। সেকারণেই তারা বলছে, ঐক্যফ্রন্ট ভেঙে যাবে। কেননা এই আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। নির্বাচন নিয়ন্ত্রণ করে আবারো সরকার গঠন করেছে। তাদের যদি এতো জনপ্রিয়তা থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে সমস্যা কোথায়?
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট জনগণ দ্বারা, জনগণের দাবি আদায়ে গঠিত হয়েছে। যতোদিন দাবি আদায় না হবে, ততোদিন আন্দোলন চালিয়ে যাবে। কেননা ক্ষমতা অর্জন নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ঐক্যফ্রন্টের মূল লক্ষ্য।

  • সর্বশেষ