শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকের সুদ হার সিঙ্গেল ডিজিটে না আসার কারণ অনুসন্ধানে অডিট করবে সরকার: অর্থমন্ত্রী

জান্নাতুল ফেরদৌসী: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যাংকের সুদ হার সিঙ্গেল ডিজিটে না আসার কারণ অনুসন্ধানে অডিট করবে সরকার। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বাণিজ্য সংগঠন ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, কাউকে কষ্ট না দিয়ে রাজস্ব আয় বাড়ানো হবে। সরকারের দরকার রাজস্ব ব্যবসায়ীরা রাজস্ব সংগ্রহে সরকারকে সহায়তা করবে, সরকারও তাদের সমস্যা দেখবে।

অর্থমন্ত্রী বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে বেসরকারি খাতের বিকল্প নেই। দেশের উন্নয়নে এ খাতের অবদান ৮০ থেকে ৮২ শতাংশ। বেসরকারি খাতের কিছু চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা শক্ত হাতে মোকিবেলা করতে চাই। সবার সহযোগিতায় দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ খাত ধরেই সামনে এগিয়ে যেতে চাই।

বেসরকারি খাতকে উন্নয়নের বড় খাত হিসেবে উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, আমাদের প্রধানমন্ত্রী এই খাতের দায়িত্ব সালমান এফ রহমানের হাতে দিয়েছেন। আশা করি, ব্যবসায়ীরাও তাকে সহযোগিতা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়