শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে কানাডার ক্রিপ্টোকারেন্সি ফার্মের কর্ণধারের মৃত্যু, লাপাত্তা ১৮ কোটি ডলার

রাশিদ রিয়াজ : পাসওয়ার্ড আন-লক করার ক্ষমতা শুধু জেরাল্ড কটেন নামে ওই সংস্থার সিইও-র কাছেই ছিল। গত ডিসেম্বরে ভারতে মৃত্যু হয় কটেনের। কানাডিয়ান ক্রিপ্টোকারেন্সি ফার্মের সিইও-র মৃত্যুতে ক্রিপ্টোকারেন্সিতে লগ্নিকারীদের ১৮ কোটি কানাডিয়ান ডলার মূল্যের পাসওয়ার্ডের কোনও খোঁজ মিলছে না।

কোয়াডরিগা সিএক্স-এর ফেসবুক পেজ বলছে, ৩০ বছর বয়সি কটেন ডিসেম্বরে ভারতে এসেছিলেন একটি অনাথ আশ্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে। তখনই তার কঠিন রোগে মৃত্যু হয়। এরপর থেকেই তার তত্ত্বাবধানে থাকা ক্রিপ্টোকারেন্সিগুলির খোঁজ পাচ্ছে না কোয়াডরিগা কর্তৃপক্ষ। ফলে সেগুলো সুরক্ষিতও করা যাচ্ছে না বলে জানিয়েছে ওই সংস্থা।

১৮ কোটি কানাডিয়ান ডলার মূল্যের বিটকয়েন ও তহবিলের পুরো দায়িত্বে ছিলেন কটেন। ৩১ জানুয়ারি নোভা স্কশিয়া সুপ্রিম কোর্টে দেওয়া এক নথিতে কটেনের স্ত্রী জেনিফার রবার্টসন বলেন, ‘কটেন যে ল্যাপটপে ব্যবসা চালাতেন, সেটি এনক্রিপ্টেড এবং আমি তার পাসওয়ার্ড জানি না। বারবার খোঁজ করেও আমি সেগুলি কোথাও লেখা দেখতে পাইনি।’

কটেনের কম্পিউটার ও ফোন থেকে তথ্য বের করতে একজন তদন্তকারী নিয়োগ করেছে কোয়াডরিগা। আদালতের নথিতে আরও বলা হয়, কিছু ক্রিপ্টোকারেন্সি অন্য এক্সচেঞ্জে নিরাপদে রাখা যায় কিনা সেটিও তদন্ত করে দেখছে কোয়াডরিগা কর্তৃপক্ষ। কোয়াডরিগার কাছে লগ্নিকারদের পাওনার পরিমাণ প্রায় ২৫ কোটি কানাডিয়ান ডলার।

আদালতের হলফনামায় বলা হয়েছে, বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি ‘কোল্ড ওয়ালেট’-এ রেখেছে কোয়াডরিগা। হ্যাকিং বা চুরি ঠেকাতে এগুলি অফলাইন করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়