শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বার্সার জার্সিতে লেখা থাকবে চাইনিজ নাম

স্পোর্টস ডেস্ক : কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার খেলোয়াড়দের পরিহিত জার্সিতে চাইনিজ অক্ষরে নাম লেখা থাকবে বলে কাতালান জায়ান্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

চাইনিজ নববর্ষকে শুভেচ্ছা জানানোর নিমিত্তে লা লিগার শীর্ষ দলটি এই সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রথমবারের মত বার্সেলোনার জার্সিতে নতুন একটি ভাষায় নাম লেখা থাকবে।

বিশেষ করে এশিয়ান মার্কেটে নিজেদের উপস্থিতির মাত্রা বাড়ানো ও স্থায়ী করতেই ক্লাবের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বার্সেলোনার এক বিবৃতিতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় চাইনিজ নববর্ষকে অভিনন্দন জানানো হয়েছে। ভিডিওতে অংশ নিয়েছেন লিওনেল মেসি, জেরার্ড পিকে, মার্ক-আন্দ্রে টার স্টেগান, স্যামুয়েল উমতিতির মত তারকারা।

আগামী মৌসুমকে সামনে রেখে প্রাক মৌসুম ট্যুরে বার্সেলোনার চায়না ও জাপান সফরের কথা রয়েছে। এই বিষয়টিও এখানে গুরুত্ব পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়