শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুদ্ধ বাংলা উচ্চারণ ও কবিতা আবৃত্তি প্রশিক্ষণ দিচ্ছে ‌‌‘আবৃত্তি একাডেমি’

অনলাইন ডেস্ক: বাংলা ভাষার প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, সংবাদ পাঠ ও আবৃত্তি বিষয়ক ‘আবৃত্তি একাডেমি’র চার মাসব্যাপী সার্টিফিকেট কোর্সের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে।

২৬ জানুয়ারি শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

২৬ ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করবেন মার্চের ১ তারিখ প্রাথমিক সাক্ষাতের জন্য সবাইকে ডাকা হবে। মার্চের ৮ তারিখ থেকে ৩৩তম ব্যাচের ক্লাস শুরু হবে।

যারা ভর্তি হতে আগ্রহী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) এর মেইন গেটে নির্ধারিত বুথ থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও, অনলাইনে http://abrittiacademy.org/workshop-form33/ সাইটে আবেদন করতে পারবেন।

আবৃত্তি একাডেমির পরিচালক মৃন্ময় মিজান বলেন, হাটি হাটি পা পা করে 'আবৃত্তি একাডেমি' ২০ বছর পার করেছে। বিগত ২০ বছরে আমাদের অনেক সফলতা রয়েছে। ড. সৌমিত্র শেখর এবং অধ্যাপক নিরঞ্জন অধিকারীসহ প্রখ্যাত শিক্ষকমনণ্ডলী আমাদের এখানে ক্লাস নিয়ে থাকেন। যারা শুদ্ধ বাংলা উচ্চারণ ও কবিতা আবৃত্তি কিংবা সংবাদ উপস্থাপনা করতে চান, তাদেরকে আবৃত্তি একাডেমিতে স্বাগতম জানাই। আশা করি যারা এখানে আসবেন, অবশ্যই উপকৃত হবেন।

  • সর্বশেষ