শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা বললেন, বিদ্যুতের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে

হ্যাপি আক্তার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার আদর্শ নিয়ে দুঃখি মানুষের মুখে হাসি ফুটাবার লক্ষ্য স্থির করে দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছি। টানা তিনবার জনগণ বিজয়ী করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি। দেশের সার্বিক উন্নয়নের জন্য সব থেকে বেশি প্রয়োজন বিদ্যুৎ, যা মানুষের চাহিদা। বিদ্যুতের মাধ্যমে প্রতি মানুষের ঘরে আলো জ্বলবে এটিই আমাদের লক্ষ্য।

বুধবার ( ৬ ফেব্রুয়ারি) গণভবন থেকে ১২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, ৬টি বিদ্যুৎ কেন্দ্র ও ৯টি গ্রিড উপকেন্দ্র উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ জীবন যাত্রার মান উন্নত হয়েছে। তার সাথে সাথে দেশে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। চাহিদার সাথে তাল মিলিয়ে আমরা বিদ্যুতের উৎপাদনও বৃদ্ধি করে যাচ্ছি। সারা দেশে আলো ছড়িয়ে দেব সে লক্ষেই শতভাগ বিদ্যুৎ দেবার জন্য কাজ করে যাচ্ছি। তার সাথে প্রতিটি উপজেলাতেই সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা চাই ২০২০ সালের মধ্যেই দেশ আরো উন্নত হোক। বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলাই আমাদের লক্ষ্য।

  • সর্বশেষ