শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৩ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারের পুলিশ সুপার পেলেন রাষ্ট্রপতি পদক

স্বপন দেব রতন, মৌলভীবাজার : অধিক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, সততা, দক্ষতা, ও কর্মনিষ্ঠার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পদক পেয়েছেন মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, বিপিএম।

সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাহ জালাল ৬ জুলাই ২০১৫ সালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। পুলিশ সপ্তাহ ২০১৮ সালেও তিনি প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম -সেবা’ পদকে ভ‚ষিত হয়েছিলেন। ২১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৩ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে তিনি দ্বায়িত্ব পালন করে আসছেন।

মোহাম্মদ শাহ জালালের বাড়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণে। ২০১৮ সালের ৮ই জানুয়ারি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ শাহ জালালকে ‘বিপিএম’ সেবা পদক পরিয়ে দিয়েছিলেন।

  • সর্বশেষ