শিরোনাম
◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচনের মনোনয়ন নিয়ে তৃণমূলে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে : ওবায়দুল কাদের

আহমেদ জাফর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনের মনোনয়ন নিয়ে তৃণমূলে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৃণমূল থেকে প্রর্থীদের নাম না পাঠালে, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনতে পারবেন দলীয় নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিবার্চনে অংশ নেয়া গণতান্ত্রিক অধিকার। নিবার্চনে আসা না আসা তাদের বিষয়। এটা তাদের বিষয় এনিয়ে কোনো কথা বলা ঠিক হবে না। তবে বিএনপি থেকে যাঁরা নিবার্চিত হয়েছে। তারা এলাকার মানুষের কাছে চাপে আছেন। সংসদে না আসলে চাপে থাকবে এটা সত্য।

বিএনপি উত্তর সিটি করপোরেশন মেয়ের পদে কোনো প্রার্থী দেয়নি এতে করে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্মের জবাবে তিনি বলেন, সিটি করপোরেশন মেয়ের প্রার্থী না দিলেও বিএনপি ভেতরে ভেতরে নিবার্চনের প্রস্তুতি নিচ্ছে। এটার প্রমাণ নতুন কাউন্সিলে তাদের প্রার্থীরা প্রস্তুত আছেন, নিবার্চন করার জন্য তারা এলাকায় যোগাযোগ করে যাচ্ছেন।

সবাই মনোনয়ন ফরম কিনিতে পারবেন কিন্তু দল থেকে আমারা এককে মনোনীত করবো মনোনয়ন বোর্ড। গতকাল যদিও বলা হয়েছিল শুধু চেয়ারম্যান পদে মনোনয়ন নিতে পারবেন পরে দলের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, তবে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এতে করে দলের মধ্যে কোনো কোন্দল থাকবে না। তবে এলাকার জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল প্রমুখ।

  • সর্বশেষ