শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল সেলফি নিয়ে অমিতাভ বচ্চনের প্রশ্ন

নিউজ ডেস্ক: ক্যামেরা নেই তো কি, চপ্পলকেই ক্যামেরার মতো ধরে গ্রুপ সেলফি তুলতে দেখা যাচ্ছে পাঁচটি শিশুকে। চোখেমুখে তাদের কি নিষ্পাপ খুশির অভিব্যক্তি। অবুঝ শিশুদের তেমন একটি সেই ছবিই ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

বলিউডের বড় মিয়া অভিতাভ বচ্চন ছবিটি নিয়ে প্রশ্ন তুলেছেন ভিন্নরকম। তার প্রশ্ন, ছবিটি ফটোশপ করা নয়তো? ছবিটি টুইটারে তুলে ধরে তিনি লিখেছেন, যথেষ্ট সম্মান দিয়েই বলছি, আমার মনে হচ্ছে এটি ফটোশপ করা, খেয়াল করে দেখুন, হাতে ধরা চপ্পলটি বাচ্চাটির শরীরের অন্যান্য অংশের চেয়ে আলাদা।

ছবিটি শেয়ার করেছেন বলিউডের অনেক নামী দামী অভিনেতাও। ইনস্টাগ্রামে বলিউড অভিনেতা বোমান ইরানি ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আপনি যেভাবে চান সেভাবেই খুশি হতে পারেন।’

অনুপম খের, সুনীল শেঠি এবং অতুল কাশবেকারের মতো বলিউড সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছবিটি শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে অনুপম খের লিখেছেন, ‘কোনও কিছু তখনই সেরা হয়ে ওঠে যখন কেউ জিনিসটার মধ্যে থেকে ভালোটা খুঁজে পায়।’

‘সুখ আসলে একটি মানসিক অবস্থা’ এমনটাই বলেছেন সুনীল শেঠি।

তবে সেই প্রশ্নেরও ব্যাখ্যা দিয়ে দিয়েছেন অন্যান্য ইনস্টাগ্রাম টুইটার ব্যবহারকারীরা। অনেকেই পরিস্কার করে দিয়েছেন যে, এটি আসলে কোনো ফটোশপ করা ছবি নয়। তাদের ব্যাখ্যা, খুব কাছ থেকে ছবি তোলা হলে হাতটা একটু বড় দেখাতেই পারে। সঙ্গে এই চপ্পলের অন্য পাটিও দেখা যায় অন্য এক শিশুর পায়ে। সুতরাং ছবিটি মোটেও ফটোশপ করা নয়। সূত্র: চ্যানেল আই

  • সর্বশেষ