শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫০ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইডেনের বিশ্ববিদ্যালয়ের কোর্সে যোগ হলো নোবেল কমিটির যৌন কেলেঙ্কারি

লিহান লিমা: গত বছর সুইডিশ একাডেমি যৌন কেলেঙ্কারিজনিত কারণে সাহিত্যে নোবেল পুরস্কার সাময়িকভাবে স্থগিত করে। সম্প্রতি সুইডেনের লিনেউস বিশ্ববিদ্যালয় তাদের গ্রীষ্মকালীন কোর্সে ‘নোবেল পুরস্কার, সুইডিশ একাডেমি এবং নারী’ বিষয়টি অন্তর্ভুক্ত করে। ফ্রান্স২৪

এর আগে ২০১৮সালের মে সাসে সুইডিশ একাডেমি তাদের এক সদস্যের যৌন কেলেঙ্কারির কারণে সাহিত্যে নোবেল পুরস্কার ২০১৯ সাল পর্যন্ত স্থগিত করে। এর জের ধরে একাডেমির প্রথম নারী স্থায়ী সদস্য সারা দানিয়ুস পদ থেকে সরে যান। লিনেয়ুস বিশ্ববিদ্যালয়ের লেকচারার পিলা পোস্তি সুইডিশ রেডিওকে বলেন, ‘আপনি যদি সুইডিশ একাডেমি এবং এর গভীরতা সম্পর্কে জানতে চান এই কোর্স তার সন্ধান দেবে। আমরা ব্যক্তি ধরে ধরে কাজ যাচাই না করলেও সমাজে সাহিত্য নিয়ে যে ট্যাবু তা বিশ্লেষণ করব, কিভাবে এই পুরস্কার দেয়া হতো, যাচাই প্রক্রিয়া কেমন হতো তার সন্ধান করা হবে।

১৯০১ সাল থেকে চালু হওয়া এই নোবেল পুরস্কার এই পর্যন্ত কেন মাত্র ১৪জন নারী সাহিত্যে নোবেল পেলেন এই কোর্সে তার ওপরও গুরুত্ব দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়