শিরোনাম
◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার  ◈ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ চীনের রাজধানীতে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা ◈ মুদি দোকান ও বিউটি পারলারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায়

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিটাগং ভাইকিংসে বিদায় করে কোয়ালিফায়ারে ঢাকা

রাকিব উদ্দীন : পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্লে-অফ পর্বের। ইলিমেনেটর পর্বে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে মাঠে নামে চিটাগাং ভাইকিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথামে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে চিটাগং। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় তুলে ইলিমিনেটর থেকে কোয়ালিফায়ারে উঠে আসে সাকিবের ঢাকা।

ম্যাচের শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় চিটাগং। রুবেল হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৮ রানে ফেরেন ওপেনার ইয়াসির আলী। এরপর আরেক ওপেনার ক্যামেরন দেলপোর্ট এগুতে থাকেন সাদমান ইসলামকে সঙ্গে করে। তবে দলীয় ৫৬ রানে রানআউট হয়ে ব্যক্তিগত ৩৬ রানে ফেরেন দেলপোর্ট। এরপর মুশফিকুর রহিম ৮, সাদমান ইসলাম ২৪, দাসুন শানাকা ৭ ও ফ্রাইলিঙ্ক ১, ও ভিলজোন ১ রান করে ফেরেন। তবে একদিক থেকে দলের হাল ধরার চেষ্টা করেন মোসাদ্দেক হোসেন। নাঈম হাসানকে সঙ্গে করে ব্যাটে ঝড় তোলেন তিনি। শেষ পর্যন্ত ইনিংসসর্বোচ্চ ৪০ রান করে রানআউট হয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। নাঈম হাসান ৬ ও আবু জায়েদ ১ রানে অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে ৪ ওভারে ১৫ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন সুনীল নারাইন। আর ১টি করে উইকেট নেন রুবেল হোসেন ও কাজী অনিক।

দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটে ঝড় তোলেন ওপেনার সুনীল নারাইন ও উপুল থারাঙ্গা। তবে দলীয় ৪৪ রানে সেই উইকেট ভেঙে দেন খালেদ আহমেদ। তার বলে নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩১ রান তোলেন নারাইন। এরপর উপুল থারাঙ্গার সঙ্গে ব্যাটিংয়ে আসেন রনি তালুকদার। তবে দলীয় ৮৮ রানে রনিকে ব্যক্তিগত ২০ রানে এলবিতে ফেরান খালেদ আহমেদ। এরপর রান যোগ করার আগেই শূন্য হাতে ফেরেন সাকিব আল হাসান। তবে একদিক থেকে ব্যাট চালাতে থাকেন ওপেনার উপুল থারাঙ্গা। তাতে অর্ধশতক তুলে নেন থারাঙ্গা। ১৪ বলে ৭ চারে অর্ধশতক তোলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে দলীয় ১১২ রানে নিজের উইকেটটি বিলিয়ে দেন তিনি। নাঈমের বলে শানাকার হাতে ক্যাচে দিয়ে ৫১ রানে ফেরেন লঙ্কান এই ব্যাটসম্যান। এরপর কাইরন পোলার্ডকে সঙ্গে করে এগুতে থাকেন নুরুল হাসান সোহান। দু’জন মিলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত সোহান ২০ ও পোলার্ড ৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

চিটাগংইয়ের হয়ে তিনটি উইকেট নেন খালেদ আহমেদ। আর ১টি উইকেট নেন নাঈম হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়