শিরোনাম
◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৫ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলখানার দুই-তৃতীয়াংশ মানুষই বিনাবিচারে আটক রয়েছেন : সুলতানা কামাল

মনজুর এ অনিক: তত্ত্বাবধায়ক সরকারেরর সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশের জেলখানাগুলোতে দুই-তৃতীয়াংশ মানুষ বিনাবিচারে আটক রয়েছেন। ধারণ ক্ষমতার তিন-চারগুণ মানুষ জেলখানায় রয়েছে। তার মধ্যে দুই তৃতীয়াংশ মানুষ বিনাবিচারে আটক। অনেক দোষী, অপরাধী কিংবা দুর্ধর্ষ অপরাধী থাকলেও তাদের কোনো বিচার হয়নি। তবে বন্দিদের মধ্যে একটি বড় অংশই কোনো ধরনের অপরাধ না করেই জেলখানায় বন্দি হয়ে আছেন।

রোববার   বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে ‘মানবাধিকার সংবিধান এবং বাংলাদেশ বিষয়ক’ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকান্ড আমরা প্রত্যক্ষ করছি। মানুষের মৃতদেহ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। কে বা কারা করছে সেটি আদালতের বিচার্য বিষয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন হত্যাকান্ডের বিচার হয় না। এমন অবস্থায় পৌঁছে গেছে, মানুষ এখন আর ন্যায় বিচার প্রত্যাশা করে না।

তিনি আরো বলেন, বাংলাদেশের বাস্তবিক পরিস্থিতিতে এখনো মানুষকে নানা কারণে নানা বৈষম্যের স্বীকার হতে হচ্ছে। সংখ্যালঘুরা, আদিবাসী বাঙালিরা, নারী-পুরুষ,দলিত গোষ্ঠীর লোকেরা এখনও বৈষম্যের স্বীকার হচ্ছে। কোনো সভ্য সমাজে এমন বৈষম্য থাকতে থাকতে পারে না। এটি অসংবিধানিক। এটি দূর করা প্রয়োজন।

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন - বোর্ড অব ট্রাস্টিজ (আরপিএসইউটি) চেয়ারম্যান রাজীব প্রসাদ সাহা, সদস্য শ্রীমতি সাহা, কুমদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক সম্পা সাহা, মহাবীর পতি, উপদেষ্টা আবু আলম মো.শহিদ খান, আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ড.সুশিল কুমার দাশ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড.মুসলেউদ্দিন, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ হোসেন, আইন ও মানবাধিকার বিভাগের বিভাগীয় প্রধান কাজী লতিফুর রেজা প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ