শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২২ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলনগরে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

আমজাদ হোসেন আমু,কমলনগর( লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে কোস্টগার্ডের অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার চর জগবন্ধু কডরিয়ার ঘাট এলাকায় অবৈধ জাল আগুনে পোড়ানো হয়। উপজেলা কোস্টগার্ডের সহযোগিতায় অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের সহযোগিতায় জাল গুলো ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আ. কুদ্দুস জানান, নদীতে মাছ ধরা কারেন্ট জাল সম্পূর্ন নিষিদ্ধ। এটি সম্পূর্ণ আইন বিরোধী দন্ডনীয় অপরাধ।

তিনি আরও জানান,সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জাল নিষিদ্ধে নদীতে অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়