শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫২ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারকেই এগিয়ে আসতে হবে, বললেন আমির খসরু

হ্যাপি আক্তার : দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চান ডা. জাফরুল্লাহ চৌধুরী। ডিবিসি নিউজ।

৩০ ডিসেম্ব নির্বাচনে ভরাডুবির পর চাপ কাটিয়ে উঠতে চাইছে জাতীয় ঐক্যফ্রন্ট। গত ৩১ জানুয়ারি জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে মধ্যবর্তী নির্বাচনের দাবিকে জোরালো করে তোলার সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি ও সরকারের নীতির পর্যালোচনা করার পাশাপাশি নিজেদের পুনর্গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, যেহেতু জাতীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, অতএব এটা দ্রুত বাতিল করে দেয়া হোক। পরিস্থিতি এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবকিছু বুঝে এটার একটা প্রতিরোধ গড়া যাবে কিনা।

গণতন্ত্র লুট করা হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারকেই এগিয়ে আসতে হবে। আর গণতন্ত্র প্রতিষ্ঠায় এই আন্দোলনে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যারা জাতিকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে, যারা গণতন্ত্র থেকে পথচ্যুত হয়েছে তারা কিভাবে সঠিক পথে ফিরে আসবে সেটা তাদের সিদ্ধান্ত নিতে হবে।

অন্যদিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মধ্যবর্তী নির্বাচনের পাশাপাশি বিচারবিভাগীয় কমিশন গঠন করে গেল নির্বাচন তদন্ত করা দরকার বলে মনে করেন ঐক্যফ্রন্ট নেতা জাফরুল্লাহ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়