শিরোনাম
◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১২ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একুশে বইমেলায় দৃষ্টিনন্দন নামাজের স্থান

আল-আমিন : একুশে বইমেলায় এবার দৃষ্টিনন্দন নামাজের স্থান ও পরিচ্ছন্নতা-পবিত্রতার সু-ব্যবস্থা করায় মুসল্লিরা স্বস্তি প্রকাশ করেছেন। বেশ কয়েক বছর যাবত মুসল্লিরা নামাজের জায়গা ও স্থান সুন্দর করার দাবি জানাচ্ছিলেন। সেই প্রেক্ষিতে এবার নামাজের স্থান ও ওজুর জায়গা সুন্দর করেছে মেলা কর্তৃপক্ষ।

সুন্দর কারুকাজের দেয়াল, পর্যাপ্ত আলো ও ভেতরের কার্পেটের ব্যবস্থা করা হয়েছে। সাথে ওজুর ব্যবস্থাও তুলনামূলক ভালো করা হয়েছে এবার। একুশে মেলার সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত অংশে রয়েছে এই অস্থায়ী মসজিদ। মেলার শিশু কর্ণারের ঠিক পেছনে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, আগের তুলনায় ব্যবস্থাটা বেশ ভালো হয়েছে। নামাজের জায়গার পরিসরও কিছুটা বেড়েছে। আনুমানিক ২০০-২২০ জন মুসুল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন। সোহরাওয়ার্দি উদ্যানের এই জায়গাটি ছাড়াও বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রশাসনিক ভবনের উপরেও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

  • সর্বশেষ