শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৩ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধী দলে যেতে চানা না, সরকারের সমালোচনাও করবেন না মেনন

বিশ্বজিৎ দত্ত ও রফিক আহমেদ : সংসদে বিরোধী দলের আসনে বসতেই চাইছেন না বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে বসেই এবারের দায়িত্ব পালন করতে চান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীকদের বিরোধী দলে বসার জন্য বললেও মেনন বিব্রত হচ্ছেন বিরোধী আসনে বসতে। বৃস্পতিবার এবিষয়ে রাশেদ খান মেনন বলেন, আমি আওয়ামী লীগের উন্নয়নের কথা বলে ভোটারদের কাছ থেকে ভোট নিয়েছি। এখন সংসদে গিয়ে উন্নয়নের সমালোচনা করতে পারবো না। তাহলে ভোটারা আমাকে প্রতারক ভাববে। কিন্তু উন্নয়নে যদি সমস্যা থাকে তবে সেসব বিষয়ে কি চুপ করে থাকবেন। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে ধনী ও গরীবের বৈষম্য বাড়ছে। সেক্ষেত্রে উন্নয়নের সুফল মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাছে না। এই কথাগুলো সংসদে বললে সমস্যা কি?। এটাতো সম্ভব না আমরাতো একজোট হয়ে নির্বাচন করেছি।

তিনি বলেন, আমরা একাদশ জাতীয় সংসদে এসে আনন্দিত হয়েছি। তবে, সংসদে এসে দেখছি আমাদেরকে বিরোধী দলের আসনে বসতে হবে- এতে আমরা বিব্রত হয়েছি। সংসদে বিরোধী দলে বসতে তাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। গত বুধবার সংসদে প্রবেশের সময় আমাকে সংসদে বসার ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। জানতে চাওয়া হয়েছে সংসদে আমাদের অবস্থান কী হবে? কিন্তু আমাদের বলা হচ্ছে, আপনারা কেন বিরোধী দলে গিয়ে বসছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়