শিরোনাম
◈ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ◈ অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী ◈ শ্বশুরবাড়ির ১৩ লাখ টাকার সোনা নিয়ে পালালেন ঘরজামাই, অতঃপর... ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯ ◈ ডিজেলে লিটারপ্রতি ৮৯ টাকা লোকসান, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিল সরকার ◈ নজরুলপত্মী মাকছুদা রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন, আটকে রাখার আবেদন ◈ আসাদ আলম সিয়ামকে দিল্লির নতুন হাইকমিশনার হিসেবে ভারতের অনুমোদন ◈ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৩১ কর্মকর্তার রদবদল ◈ ‘কল্যাণ ফি’ বাড়িয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়  ◈ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ১১:১৫ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো টাইগার যুবারা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৫৬ রান জড়ো করে ৭ উইকেট হারানো ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান আসে লুইস গোল্ডসঅর্থির ব্যাট থেকে। ৯১ বলের মোকাবেলায় ৬টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস গড়েন তিনি। এছাড়া জ্যামি স্মিথ ৪৮, উইল স্মিড ৪৩, বেন চার্লসঅর্থ ৩৯ ও জর্জ ব্যাল্ডারসন অপরাজিত ২৯ রান করেন।

স্বাগতিক বোলারদের মধ্যে এদিন চমক দেখিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি একাই শিকার করেন ইংল্যান্ডের চারটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, আশরাফুল ইসলাম সিয়াম ও রিশাদ হোসেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান ও মোহাম্মদ প্রান্তিক নওরোজের ব্যাটে চড়ে ভালো শুরু পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। উদ্বোধনী জুটিতে দুজনে দলকে এনে দেন ৮৮ রান। ৩১ রান করা প্রান্তিক সাজঘরে ফিরলে দুর্দান্ত এই জুটি ভাঙে। এরপর সাজঘরে ফেরেন মোহাম্মদ পারভেজ হোসেনও। তার বিদায়ে চাপ সৃষ্টি হলে তা দূরীভূত করতে পারেননি তানজিদ। তবে তার আগে মাত্র ৪৬ বলের মোকাবেলায় ৭০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি, যেখানে ছিল ১২টি চার ও ১টি ছক্কা।

১১৯ রানে তৃতীয় উইকেট হারানো টাইগার যুবারা চতুর্থ উইকেট হারিয়ে বসে ১২২ রানে, শামিম হোসেন বিদায় নিলে। এরপর দলের হাল ধরেন মাহমুদুল হাসান ও আকবর আলী। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ১০৬ রানের পার্টনারশিপ। ৭৫ বলে ৫৭ রান করা আকবর বিদায় নিলে এই জুটি ভাঙে।

তবে মৃত্যুঞ্জয়কে সঙ্গে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন ৯২ বলে ৫৮ রান করা মাহমুদুল। বাংলাদেশ জয় পায় ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের তানজিদ।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ।

  • সর্বশেষ