শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ১০:৫৩ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোদের বিদায় করে দিলেন জাপাতা

প্রথম আলো : আতালান্টার মাঠে ১২তম মিনিটেই গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন রোনালদো। পুরো ম্যাচে এমন আরও সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জুভেন্টাসের পর্তুগিজ সেনা। পারেনি জুভেন্টাসের দিবালা, মাতুইদি কিংবা খেদিরাদের কেউই। ৩-০ গোলের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক আতালান্টা।

অতিথিদের বুকে প্রথম ছুরি চালান আতালান্টার কাসতাগনে। জুভেন্টাসের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান কাসতাগনে। মিনিট দু-এক পর আলেগ্রির শিষ্যদের ফের হতাশায় ডোবায় আতালান্টা। এবার কারিগর জাপাতা। পেসালিচের রক্ষণচেরা পাস থেকে বল পেয়ে ক্লিনিক্যাল ফিনিশিং করেন জাপাতা। প্রথমার্ধেই পরপর দুই গোল হজমের ধকল সামলাতে পারেনি জুভেন্টাসের খেলোয়াড়েরা। তাদের শরীরী ভাষায় পরিষ্কার ভাবেই সেটা ফুটে উঠেছিল। মেজাজ ধরে রাখতে পারেননি আলেগ্রিও। আলেগ্রি তর্কে জড়িয়ে পড়ায় সাইড লাইনে দাঁড়িয়ে শিষ্যদের খেলা দেখে তাদের নির্দেশনা দেওয়ার সুযোগটা কেড়ে নেন রেফারি।
প্রথমার্ধেই আরও গোটা দু-এক গোল পেত স্বাগতিকেরা। জুভেন্টাসের গোলরক্ষক সেজনি দেয়াল হয়ে না দাঁড়ালে গোল সংখ্যা আরও বাড়ত নিশ্চিত।

বল দখলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ধার বাড়ায় আতালান্টা। দ্বিতীয়ার্ধে নিজেদের খেলার ছিরি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে জুভরা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক এলোমেলো শট তাদের হতাশার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মিনিট চারেক আগে ইতালিয়ান জায়ান্টদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন প্রথমার্ধে গোল করা জাপাতা।
সেমি ফাইনাল নিশ্চিত করে প্রতিযোগিতা থেকে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে দেয় আতালান্টা ।

  • সর্বশেষ