শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:১৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরে দেড় লাখ মানুষ মারা যায় ধুমপানের কারণে, নীতিমালার অভাবে ধূমপান নিয়ন্ত্রণে সফলতা নেই

মারুফুল আলম : প্রতিবছর দেশের দেড় লাখেরও বেশি মানুষ ধূমপানজনিত রোগে মারা যায়। এক দশক আগে তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্টিকেলে স্বাক্ষর করলেও প্রত্যাশিত সফলতা আসছে না। প্রয়োজনীয় সরকারি নীতিমালার অভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। সূত্র: সময় টিভি।

সুজন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভালো করেই জানেন ধূমপানের ভয়াবহ পরিণতি। চল্লিশোর্ধ বারেকও চান কেউ যেন তার মতো তামাকের নেশায় নিঃশেষ না হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে প্রতিবছর তামাক ব্যবহারের ফলে মারা যায় দেড় লাখের বেশি মানুষ। শুধু তাই নয়, প্রতিবছর তামাক থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, সেবনকারীদের তার দ্বিগুণ খরচ করতে হয় এর কারণে সৃষ্ট ক্যান্সারসহ নানা ধরনের জটিল রোগের চিকিৎসায়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের রোগতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. সোহেল রেজা চৌধুরী বলেন, 'এক লাখ লোক তামাক ব্যবহার করে মারা যাচ্ছে যাদের বেশিরভাগই হৃদরোগে মারা যাচ্ছে, এমন কোন অঙ্গ-প্রত্যঙ্গ নেই যেটাতে ধূমপান ক্ষতি করে না।' সরকার এবং তামাক কোম্পানির মধ্যে কোনো ধরনের অংশীদারিত্ব চুক্তি হবে না, এমন বেশ কয়েকটি পরামর্শের আলোকে ২০০৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি আর্টিক্যাল ৫ দশমিক ৩ এ স্বাক্ষর করে বাংলাদেশ। তবেসেই আলোকে নীতিমালা করা না হলে তা কোনো কাজে আসবে না বলে মত বিশেষজ্ঞদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়