শিরোনাম
◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ৫০ ঘর নদীগর্ভে, হুমকির মুখে রামপুর গ্রাম

ইসমাঈল ইমু : নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে ক্রমাগত বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে রামপুর গ্রাম। ইতিমধ্যে ওই গ্রামের ৫০টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলনের কারণে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় গ্রামটি নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা করছে গ্রামবাসী। বালু খেকোদের হাত থেকে গ্রাম রক্ষা করতে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ রামপুর গ্রামের উত্তরে প্রবাহমান ব্রহ্মপুত্র নাদী থেকে প্রভাবশালী চক্র মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এদের মধ্যে রামপুর ভুমি অফিসের তহশীলদার আবুল কালাম আজাদ (বাচ্চুু)। এই বাচ্চুর বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও স্থানীয়দের পক্ষ থেকে বাচ্চুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

খিদিরপুর ইউনিয়ন রামপুর গ্রামের আবু বকরের ছেলে আবুল হোসেন, পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার মৃত জালাল উদ্দিনের ছেলে আবুল কালাম বাচ্চুু, আঙ্গুর মিয়া, গোলাপ মিয়া, দুলাল মিয়া, মুঞ্জু মিয়া, আবু মিয়া মিলে নদীর পশ্চিম পার্শে মেশিন স্থাপন করেছে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গ্রামের মাঝ বরাবর ঢুকে পড়ায় ইতোমধ্যেই নদীর তীর ধ্বসে বেশকিছু বাড়ী-ঘর ও আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অনুরোধে কাজ না হওয়ায় উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগকারী প্রলয় দাস বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের ফলে গ্রামটি এখন নদী গর্ভে হারানোর পথে। ভিটে বাড়ী এবং ফসলী জমি নদীর সাথে মিশে যাওয়ায় গ্রামের অধিকাংশ পরিবার মানবেতর জীবন-যাপন করছে।

ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আরজু মিয়া বলেন, বালু উত্তোলনের ফলে আমার বাড়ী-ঘরসহ গ্রামের ৫০টি পরিবার নদী গর্ভে বিলীন হয়েছে। বর্তমানে আমি অনত্র জমি কিনে বাড়ী নির্মাণ করছি।

স্থানীয়রা আরো জানায়, বালু উত্তোলন না করতে বালু খেকোদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর উপর আক্রমন চালায় এবং অশ্লীল ভাষায় গালাগাল করে। এমনকি বাড়ী-ঘর নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে অভিযোক্ত বালু ব্যবাসায়ী আবুল কালাম বাচ্চুুর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসসাদিকজামান বলেন, আমার কাছে কোন অভিযোগ আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়