শিরোনাম
◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ ◈ ১০.৪৯ সেকেন্ডেও সেমিফাইনালে ইমরানুর ◈ কাবা‌ডি‌তে জাপানের কাছে হারেই শেষ বাংলাদেশের পদকস্বপ্ন ◈ সংকট কাটতেই ফের ধাক্কা, বিরূপ আবহাওয়ায় কমল এলএনজি সরবরাহ ◈ ৩০০ কোটি মূলধনে আসছে আরও চার ডিজিটাল ব্যাংক ◈ মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি ◈ মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন জটিলতা কাটছে, আগ্রহী চীনা ব্যাংক

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোসাদ্দেকের ব্যাটে ভর করে কুমিল্লাকে ১১৭ রান টার্গেট দিলো চট্টগ্রাম

আশরাফ রাসেল : বিপিএলের ৩৫তম ম্যাচে আজ খেলতে নামছে চিটাগাং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরই মধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম।

৬ জয়ে টেবিলের শীর্ষে থেকে চট্টগ্রাম পর্বে খেলা শুরু করেছিলো চিটাগাং। কিন্তু এখানে অনুষ্ঠিত দুইটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে তাদের। অপরদিকে ৯ ম্যাচে ৬টিতে জয় নিয়ে দ্বিতীয়তে আছে কুমিল্লা।

বারবারই বৃষ্টি বাগড়া দিয়েছে চিটাগং ভাইকিংস আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে। টস হয়েছে দেরিতে। খেলা শুরুও হয়েছে দেরিতে। এর মধ্যে এক ওভার হতেই আবারও বৃষ্টির হানা।

বেশ কিছুটা সময় বন্ধ রাখতে হয়েছে ম্যাচ। পরে দুই দলের জন্য ১৯ ওভার করে নির্ধারণ করা হয়। এক ওভার কমে আসে টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়েছে চিটাগং ভাইকিংস।

মাত্র ৭০ রানে ৭ উইকেট হারিয়ে রীতিমতো একশর নিচে অলআউট হওয়ার শঙ্কায় ছিল স্বাগতিকরা। কিন্তু শেষদিকে তিনটি করে চার-ছক্কার মারে ২৫ বলে ৪৩ রান করে দলের মুখরক্ষা করেন মোসাদ্দেক। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১১৬ রানে থামে চিটাগংয়ের ইনিংস।

আর্দ্র আবহাওয়া আর ভেজা পিচে রান করতে রীতিমত ধুঁকেছেন চিটাগংয়ের ব্যাটসম্যানরা। ১৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে মুশফিকুর রহীমের দল। এরপর আর বড় পুঁজির পেছনে ছুটতে পারেনি।

বৃষ্টির পর খেলতে নেমে সাউফউদ্দিনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন সাদমান ইসলাম। ওই ওভারেই শেষ বলে ইয়াসির আলিকেও এভিন লুইসের ক্যাচ বানান এই অলরাউন্ডার। দুজনই আউট হন শূন্যতে।

এরপর ঝড় তুলতে যাওয়া নাজিবুল্লাহ জাদরান ৮ বলে ১৩ রান করে হন মেহেদী হাসানের শিকার। এরপর শহীদ আফ্রিদি ঝলক। ডেলপোর্ট (৬) আর সিকান্দার রাজাকে (৫) তুলে নিয়ে চিটাগংয়ের ঘুরে দাঁড়ানোর স্বপ্নটাও ভেঙে দেন পাকিস্তানি লেগস্পিনার।

একটা প্রান্ত ধরে ছিলেন মোহাম্মদ শাহজাদ। ৩৫ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৩ রান করা এই ব্যাটসম্যানের প্রতিরোধটা ভেঙেছে দুর্ভাগ্যজনক রানআউটে। ১৩ ওভার শেষে ৭০ রানে ৭ উইকেট হারিয়ে আরো চাপে পড়ে যায় স্বাগতিকরা।

অষ্টম উইকেট জুটিতে অফস্পিনার নাঈম হাসানকে সাথে নিয়ে খানিক লড়াই করেন মোসাদ্দেক হোসেন সৈকত। দুজন মিলে যোগ করেন ২২ রান। ১৭তম ওভারের শেষ বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ১৪ বলে ৪ রান করতে সক্ষম হন নাঈম।

তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন মোসাদ্দেক। শেষদিকে তার ব্যাটেই মূলত একশ ছাড়ায় চিটাগংয়ের দলীয় সংগ্রহ। মোহাম্মদ সাঈফউদ্দীনের করা ১৮তম ওভারে দুই ছক্কার মারে ১৪ রান নেন তিনি। থিসারা পেরেরার করা শেষ ওভারেও দুই চারের মারে ১০ রান নেন মোসাদ্দেক।

শেষপর্যন্ত তিনি নিজে অপরাজিত থাকেন ৪৩ রান করে, দলের সংগ্রহকে নিয়ে যান ১১৬ রানে। কুমিল্লার পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাঈফউদ্দীন, ওয়াহাব রিয়াজ এবং শহীদ আফ্রিদি।

  • সর্বশেষ