শিরোনাম
◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের ◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রিন্স সালমানের ◈ কৃষিতে ঋণ বিতরণে ব্যাংকের বাধ্যবাধকতা বাড়াল বাংলাদেশ ব্যাংক ◈ হাম উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ জনের ◈ জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি ◈ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে ‘লিভ ইন সন্দেহে’ বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা ◈ ছয় মাসে কূটনৈতিক মোড় ঘুরিয়েছে সরকার: মাহদী আমিন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০২:৫৮ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় অভ্যন্তরীণ বিষয়ে মার্কিনীদের হস্তক্ষেপের নিন্দা বাম জোটের

রফিক আহমেদ : বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন সাম্রাজ্যবাদের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

শাহ আলম বলেন, ভেনিজুয়েলার নির্বাচিত মাদুরো সরকারকে উৎখাতের লক্ষ্যে কট্টর ডানপন্থি হুয়ান গুইদোকে সর্মথন দিয়ে ভেনেজুয়েলায় নিজেদের আজ্ঞাবাহী পুতুল সরকার গঠন করতে চায় সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ আত্মসাত এমন চক্রান্তের অন্যতম লক্ষ্য। তিনি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও ভেনেজুয়েলার জনগণের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে সংহতি জানাতে বিশ্বের বিভিন্ন দেশের মুক্তিকামী দল ও মানুষের প্রতি আহবানও জানান।

তিনি বলেন, গত বছর ২০ মে’র নির্বাচনে নিকোলাস মাদুরো বৈধভাবেই নির্বাচিত হয়েছিলেন। যেখানে ভেনেজুয়েলার সাধারণ জনগণের রায় প্রতিফলিত হয়েছে। সারা বিশ্বের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষকবৃন্দও একে স্বচ্ছ ও ন্যায্য হিসেবে অনুমোদন দিয়েছেন। বহুদিন ধরে মার্কিন সাম্রাজ্যবাদ অমানবিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক হস্তক্ষেপের হুমকিসহ বিভিন্ন উপায়ে ভেনেজুয়েলার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন। নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহের জন্য সশস্ত্র বাহিনীর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের উন্মুক্ত আহবান সত্তেও, ভেনিজুয়েলার জনগণ এবং সশস্ত্র বাহিনী মাদুরো প্রশাসনের পক্ষে দাঁড়িয়েছে।

তিনি ভেনেজুয়েলার জনগণ দেশকে অস্থিতিশীল করার মার্কিন কৌশলের বিরোধিতা চালিয়ে যাবে এবং উগ্র ডানপন্থি শক্তির অভ্যুত্থানের প্রচেষ্টাকে প্রতিহত করবে বলেও দৃঢ় বিশ্বাস রাখেন। তিনি ভেনেজুয়েলার জনগণের ন্যায্য সংগ্রামের সাথে সংহতি, সৌহার্দ্য ও একাত্মতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়