শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর দুর্দান্ত গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক : রোববার সিরি আ’র ম্যাচে লাৎসিওর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছে থমাস তুখেলের দল।

প্রথমার্ধে স্বাগতিকরা আক্রমন করলেও প্রাচীর হয়ে দাড়িয়েছিলেন জুভি গোলরক্ষক। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে স্বাগতিকদের বিপক্ষে লড়াই চালায় রোনালদো-কস্তারা। তবে দারুণ এক সুযোগ মিস করেন পর্তুগিজ তারকা। দগলাস কস্তার বাড়ানো বল জালে জড়াতে ব্যর্থ হন রোনালদো।

ম্যাচের ৫৯ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। কর্নার থেকে উড়ে আসা বল রক্ষা করতে গিয়ে নিজেদের জালেই জড়ান মিডফিল্ডার এমরে কান। ৭৪ মিনিটে পাওলো কানসেলোর গোলে সমতায় ফেরে জুভেন্টাস। রদ্রিগোর পাস থেকে বল পেয়ে শট নেন পাওলো দিবালা। কিন্তু তার নেয়া শট ঠেকান স্বাগতিক গোলরক্ষক। তবে ফিরতি বলে পেয়ে গোল করেন পর্তুগিজ এই ডিফেন্ডার।

এরপর ম্যাচের ৮৮ মিনিটে কানসেলোকে ডি-বক্সে ফাউল করেন রোমানিয়ার ডিফেন্ডার স্তেফান। তাতেই পেনাল্টি পায় জুভিরা। পেনাল্টি থেকে দুর্দান্ত এক শটে গোল করেন রোনালদো। তাতেই নাটকীয় জয় পায় তুখেলের দল। এ নিয়ে চলতি লিগে ১৫টি গোল আছে পর্তুগিজ তারকার।

এ নিয়ে ২১ ম্যাচে ১৯ জয় ও দুই ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে জুভিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়