শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধুনিকা ও অশ্লীলতা কখনোই এক নয়

সুতপা ভট্টাচার্য্য : সন্তানকে মানুষ করতে গেলে তাদের বন্ধু হওয়া লাগে এ যুগে, সবাই তাই বলে। আধুনিক হওয়া লাগে। কিন্তু কোনটার নাম বন্ধুত্ব, কাকে বলে আধুনিকতা তা সম্ভবত সকলের জানা থাকে না। বাবা ট্যুর থেকে ফেরায় মায়ের আনন্দ দেখে পুত্র যদি তার আনন্দের কারণ অত্যন্ত স্থূলভাবে আবিষ্কার করে এবং সেটা নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে, সেইটা কোন আধুনিকতা জানি না আমি এবং সেই গল্প মা ফেসবুকে শেয়ার করেন এবং হাজারখানেক মানুষ সেটাতে লাইক দেন এবং বেশ কিছু লোক, ‘ইস কী দুষ্টু ছেলে, লাকি মা’ ইত্যাদি বলে ব্যাপারটায় মজা করেন। মানে এতোগুলো মানুষের এই চূড়ান্ত অশ্লীলতাটা চোখে পড়েনি। মানে নিজের বাবাকে মায়ের ‘জামাই’ ভাবা খুবই স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে মা-বাবার অতি ব্যক্তিগত জীবন নিয়ে ইঙ্গিত দেয়া যায়। আমার জাস্ট গা গোলাচ্ছিলো। আমি অতি আধুনিকতার দেশে বসবাস করে এসেছি, কোনো আধুনিকতাতেই এ সমস্ত অসুস্থ নোংরামিকে স্বাভাবিক ভাবা হয় না, বাবা-মা একজন আরেকজনকে হাগ দেয়, চুমুও দিতে পারে সন্তানের সামনে, কিন্তু সেটা কখনো ফ্রেঞ্চ কিস না।
জাজমেন্টাল না হওয়া রেওয়াজ এখন, কিন্তু সুস্থ অসুস্থের পার্থক্য করতে পারে না যারা, তাদের সম্পর্কে বলা জাজমেন্টাল হওয়া নয়। আধুনিকতা আর অশ্লীলতা তো এক না কখনোই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়