শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর মনোহপুরে বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষ ইউপি চেয়ারম্যানসহ আহত-১৫

জামাল হোসেন খোকন: জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের মনোহরপুর মোড়ে রোববার সকালে যাত্রীবাহী বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের ১০-১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের জীবননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহত ব্যক্তিরা হচ্ছেন-জীবননগর হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস(৫৮), হাসাদহ এলাকার আমিরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (২৭) ও একই এলাকার মুনসুর আলীর ছেলে ছেলে আবেদ আলী(৩২),জীবননগর পৌর এলাকার রনি মিয়ার স্ত্রী তানিয়া (২৮),রাখাল ভোগা গ্রামের মুকুল চাঁদের ছেলে খবির উদ্দিন (৪০), চন্দ্রবাসের রহিল উদ্দিনের ছেলে সামসুল আলম(৫০), ধোপাখালি গ্রামের মতেহার মিয়ার ছেলে হিরক(৩২) ও খালিশপুর এলাকার মহিউদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৪৫)। আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জীবননগর আন্দুলবাড়িয়া থেকে ভাটার মাটি বহনকারী একটি বিকল ট্রাক আরেকটি পিকআপ ভ্যানের পিছনে বেঁধে জীবননগরে যাওয়ার সময় মনোহরপুর মোড়ে পৌছানো মাত্র জীবননগর দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পিকআপের পিছনে বাঁধা ট্রাককি খেয়াল করতে না পেরে প্রথমে ট্রাকে ও পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা মারে এতে যাত্রীবাহী বাসটির সামনের অংশে ব্যাপক ক্ষতি হয় এবং বাসের ভিতরে থাকা ১০-১৫ জন যাত্রী মরাত্নকভাবে আহত হয়। আহতদের স্থানীয় এলাকাবাসী ও জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরারা উদ্ধার করে দ্রুত জীবননগর হাসপাতাল নিয়ে আসে।

জীবননগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হেলেনা আক্তার নিপা জানান,আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে ইয়াকুব আলী ও হিরকের অবস্থা আশংকাজনক।

জীবননগর মনোহপুরে সড়ক দুর্ঘটনার সংবাদ শুনে জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ গনি মিয়া,পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও মনোহরপু ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন প্রথমে জীবননগর হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে পরে ঘটনা স্থল পরিদর্শন করেন।

এব্যাপারে জীবননগর অফিসার ইনচার্জ ওসি শেখ গনি মিয়ার মুঠোফোনে যোগাযোগ করতে না পারায় তার মতামত নেওয়া সম্ভব হইনি।

  • সর্বশেষ