শিরোনাম
◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৯ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে কর্মী নিয়োগে দূতাবাসের সতর্কতা

তরিকুল ইসলাম : জাপানে কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশে বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। যা টোকিওর দূতাবাসও অবগত হয়েছে। জাপানে কর্মী নিয়োগের বিষয়ে কোনো আর্থিক লেনদেন কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সতর্ক করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস ।

শুক্রবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে টোকিও বাংলাদেশ দূতাবাস বলছে, জাপানে কর্মী সংকটের ফলে দেশটিতে কর্মী নিয়োগে একটি আইন পাস হয়েছে। প্রাথমিকভাবে ৮টি দেশকে কর্মী নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার ও পূর্ব এশিয়ার আরো একটি দেশ এ তালিকায় থাকলেও বাংলাদেশের নাম নেই। তবে, তালিকায় বাংলাদেশকে অন্তর্ভূক্তির বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

একই সঙ্গে জাপানে সরাসরি কর্মী নিয়োগ কিংবা টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগের বিষয়ে বিভ্রান্ত না হয়ে যে কোনো তথ্য জানার জন্য সরাসরি টোকিও দূতাবাসে বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ