শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৫:১৫ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগ ব্যাশ অভিষেকেই মুজিবের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : খুব কম বয়সে আশা আফগান অফস্পিনার মুজিব-উর-রহমান। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হয়েছেন তিনি। বিগব্যাশ লিগে ব্রিসবেনের হয়ে অভিষেকেই একটি রেকর্ড হয়ে গেছে আফগান অফস্পিনার মুজিব উর রহমানের।

তবে দলে জায়গা নিয়ে পাওয়া রেকর্ডেই বোধ হয় নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি মুজিব। তাকে মূলতঃ নেয়া হয়েছে অফস্পিনার হিসেবে। কিন্তু ব্যাটিংয়ে নেমে এক রেকর্ড গড়ে বসেছেন এই আফগান তারকা।

অ্যাডিলেড স্ট্রাইকারের বিপক্ষে ম্যাচটিতে এগার নাম্বারে ব্যাটিংয়ে নেমেছিলেন মুজিব। জেমস পিয়ারসনকে সঙ্গী করে দশম উইকেটে ৪৫ রানের জুটি গড়েন তিনি। বিগ ব্যাশের ইতিহাসে শেষ উইকেটে যেটি সবচেয়ে বড় জুটি।

১০১ রানে ৯ উইকেট হারানো ব্রিসবেন এই শেষ উইকেট জুটিতে ভর করেই ১৪৬ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছিল। যদিও জয় পাওয়া হয়নি। কিন্তু ম্যাচ শেষে মুজিবের প্রশংসায় পঞ্চমুখ ব্রিসবেনের তারকা ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম।

২২ বলে ৩ বাউন্ডারিতে ২৭ রানের ইনিংস খেলা মুজিবকে নিয়ে ম্যাককালাম বলেন, 'ব্যাটিংয়ের জন্য সে পরিচিত নয়। কিন্তু গত রাতে দেখিয়েছে সে এটাও পারে। বড় তারকাদের উপর চড়াও হতেও ছাড়েনি সে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়