শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:০০ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে সিরিজ ১-১ এ সমতায় ফিরলো অজিরা

স্পোর্টস ডেস্ক: সফরকারী ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ৩১ রানে হারতে হয় অস্ট্রেলিয়াকে। তবে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো অজিরা।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ছিল ২৮৭ রানের। সোমবার (১৭ ডিসেম্বর) জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ভারতের। জয়ের জন্য শেষ দিনে ভারতের দরকার ছিল ৫ উইকেটে ১৭৫ রান।

তবে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ব্যাট করতে নেমে অজিদের বোলারদের সামনে দাঁড়াতেই পারল না ভারতীয় ব্যাটসম্যানরা। শেষ দিনে মাত্র ২৮ রান যোগ করেই ১৪০ রানে থেমে যায় ভারতের ইনিংস।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও নাথায় লায়ন ৩টি করে উইকেট পান। আর ২টি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

এর আগে পার্থে টস জিতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে ৩২৬ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে করে ২৮৩ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়া ২৪৩ রানে অলআউট হয়। তাতে ভারতের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৮৭ রান।

ম্যাচসেরা নির্বাচিত হন দুই ইনিংসে মোট ৮ উইকেট নেয়া নাথান লায়ন।

সিরিজের তৃতীয় টেস্ট (বক্সি-ডে টেস্ট) মেলবোর্নে শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়