শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:২২ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলাকারিদের আইনের আওতায় একবার নিয়ে আসলেই হয় : ব্যারিস্টার তানজীব

মারুফুল আলম : সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম বলেছেন, সন্ত্রাসী হামলায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও বিএনপি উভয়পক্ষের নেতাকর্মী মার খেয়েছে। উভয়পক্ষকে এ ধরনের হামলা থেকে নিরুৎসাহিত করার জন্য নির্বাচন কমিশনের উচিত হবে দোষীদেরকে আইডেন্টিফাই করে একবার আইনের আওতায় নিয়ে আসা। শনিবার এনটিভি’র টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মারামারির এসব ঘটনাগুলো প্রত্যক্ষ করলে দেখা যায়, দুটো আলাদা মিছিল একে অপরকে অতিক্রম করছিলো, পেছনের দিকের কেউ হয়তো প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করলো, পরে অন্যপক্ষ তাচ্ছিল্যপূর্ণভাবে জবাব দিলো। এভাবে হাতাহাতি এবং হাতাহাতি থেকে মারামারি শুরু হলো। কোনো সহিংসতাই কিন্তু পূর্বপরিকল্পিত বলে মনে হয় না।

তিনি আরো বলেন, মির্জা ফখরুল ইসলামের ওপর হামলার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বিব্রতবোধ করছেন। তার মানে তারাও এ ধরনের হামলাকে সমর্থন করেন না। তবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এটার যদি কোন ব্যবস্থা না নেয়া হয়, তাহলে উভয়পক্ষই উৎসাহ পেয়ে যাবে।

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনী মাঠে নামানোর বিএনপির পক্ষ থেকে দাবি নির্বাচন কমিশন মনে করেনি যে অতটুকুতে যেতে হবে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫ ডিসেম্বর থেকে মাঠে থাকবে। তারপরও সিচুয়েশন ডিমান্ড করলে অনেক কিছুই করা যায়। নির্বাচন কমিশন তো এটা বলেনি যে, ভয়াবহ পরিস্থিতিতেও হাত-পা গুটিয়ে বসে থাকবো।

ব্যারিস্টার তানজীব বলেন, দলীয় সরকারের অধীনে প্রথমবারের নির্বাচনে প্রধানমন্ত্রী একটি উদাহরণ তৈরি করতে চান। একইভাবে নির্বাচন কমিশনেরও একটি ক্রেডিটিবিলিটির ইস্যু আছে, এ নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমালোচনার কারণে দেখা যাচ্ছে তারাও নির্বাচনকে সুন্দর করার জন্য নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছে।

নির্বাচন থেকে ঐক্যফ্রন্টের সরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন ব্যারিস্টার তানজীব। তিনি বলেন, বিএনপি বারবার বলে আসছে এবং সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার সময় ড. কামাল সাহেবও বলেছেন যে, আমরা কোনোভাবে মাঠ ছাড়বো না বা নির্বাচন থেকে দূরে সরে যাবো না। সুতরাং এরকম মনে করার কোনো কারণ নেই যে, বিএনপিকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখার জন্য হামলা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়