শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটাধিকার সহ বিভিন্ন দাবি নিয়ে “প্রবাসীর ইশতেহার” ঘোষণা

লন্ডন প্র‌তি‌নি‌ধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের ভোটাধিকার সহ যৌক্তিক সকল দাবি দাওয়া সংযুক্ত করার জন্য যুক্তরাজ্য থেকে প্রবাসীর ইশতেহার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার লন্ডন সময় বিকাল পাচঁটায় সামাজিক সংগঠন ফ্রেন্ডস হেল্পিং সোসাইটির উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাবের কনফা‌রেন্স রুমে জনার্কীন সংবাদ স‌ন্মেল‌নে এই ইশতেহার ঘোষণা করা হয়। প্রবাসীর ইশতেহারে প্রথমেই যে দল বা জোট ক্ষমতায় যাক না কেন অবিলম্বে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহবান জানানো হয়। তাছাড়া বিশ্বের যে যে দেশে বাংলাদেশ দূতাবাস রয়েছে, সেখানে হয়রানিমুক্ত ও গতিশীল সেবা নিশ্চিত করা, এয়ারপোর্টে অযথা হয়রানি না করা, দেশে থাকা প্রবাসীদের পরিবার ও সম্পদের নিরাপত্তা বিধান, কোন প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত গেলে তার পুনর্বাসনের ব্যবস্থা করা, বিদেশে মৃত্যুবরণ করা বিত্তহীন প্রবাসীর লাশ সরকারী খরচে দেশে নেওয়া, সহজ শর্তে প্রবাসীদের সরকারী দেওয়া ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার দাবি জানা‌নে‌া হয় সংবাদ স‌ন্মেল‌নে।

সংগঠ‌নের আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমানের প‌রিচালনায় সংবাদ স‌ন্মেল‌নে লিখিত বক্তব্য রা‌খেন সাধারণ সম্পাদক,সাংবা‌দিক সাইদুল ইসলাম। সংবাদ স‌ন্মেল‌নে বক্তব্য রা‌খেন টাওয়ার হ্যাম‌লেটস কাউ‌ন্সি‌লের সা‌বেক ডেপু‌টি মেয়র অ‌হিদ অাহমদ, সাংবা‌দিক মুন‌জের অাহমদ চৌধুরী, সংগঠ‌নের সভাপতি শাহ আলম, শামীম আহমেদ, খুরশেদ আলম রিকু, রাশেদ আহমেদ, জালাল আহমদ জিলানী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়