শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০১:০৭ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে ৬ হাজার টন চিংড়ি রফতানি করল সৌদি আরব

রাশিদ রিয়াজ : জালানি তেলের ওপর থেকে নির্ভরশীলতা কাটিয়ে উঠতে উৎপাদনশীল খাতে মনোযোগী হবার পর চীনে ৬ হাজার টন হিমায়িত চিংড়ি রফতানি করেছে সৌদি আরব। সৌদি আরবের ন্যাশনাল অ্যাকুয়াকালচার গ্রুপ এ চিংড়ি রফতানি করেছে। এবছর সৌদির চিংড়ি রফতানি ৩০ হাজার টন ছাড়িয়ে যাবে। লোহিত সাগরের উপকূলে দেশটির চিংড়ি খামার গড়ে উঠেছে যেখান থেকে ২০২০ সালে ৮০ হাজার টন চিংড়ি রফতানি বাবদ ৫৩৩ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে। ব্লুমবার্গ/আরব বিজনেস

১০ বছর আগে চীন চিংড়ি রফতানিতে শীর্ষে থাকলেও বর্তমানে দেশটি বছরে সাড়ে ৩’শ কোটি ডলারের হিমায়িত চিংড়ি আমদানি করছে। বছরে ৪ লাখ টন চিংড়ি আমদানি বাড়ছে ১২ শতাংশ হারে। চিংড়ি উৎপাদনে চীন এখনো শীর্ষে অবস্থানের পাশাপাশি বিশে^ যুক্তরাষ্ট্রের পর চীন দ্বিতীয় বৃহত্তম চিংড়ি আমদানিকারক দেশ। গত বছর চীনে ১০ লাখ টনেরও বেশি চিংড়ি উৎপাদন হয়।

সৌদি আরবে চিংড়ি খামার স্থাপনে সহযোগিতাও করেছে চীন। চীনের এভারগ্রিন সৌদি এ খাতে ৩’শ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। চিংড়ি খামারে শ্রমখরচ বাঁচাতে তা পুরোপুরি স্বয়ংক্রিয় করে গড়ে তোলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়