শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৬ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির ওপর অবরোধ চান মার্কিন আইনপ্রণেতারা

আব্দুর রাজ্জাক : সৌদি আরবের ওপর মার্কিন অবরোধ চান দেশটির আইনপ্রণেতারা। ইয়েমেনে সৌদি-আমিরাতের যৌথ বাহিনীর চাপিয়ে দেয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে কিনা এ বিষয়ে বুধবার ভোটাভোটির আয়োজন করে মার্কিন সিনেট। ভোটাভোটিতে মার্কিন সমর্থন ব্যাহত করে দেশটির ওপর অবরোধ আরোপকে গুরুত্বারোপ করেছেন মার্কিন আইনপ্রণেতারা। রয়টার্স

ইয়েমেনে ১০ হাজারেরও বেশি সাধারণ মানুষের নিহতসহ দুর্ভিক্ষের কারণে দারিদ্রতা ও পুষ্টিহীনতার শিকার হয়ে বহু ইয়েমেনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভুক্তভোগি ইয়েমেনিদের মানবিক পরিস্থিতি বিবেচনা করে মার্কিন সিনেট সৌদি আরবের ওপর থেকে সমর্থন তুলে নেয়ার বিষয়টিতে গুরুত্বারোপ করেছে। আসছে জানুয়ারির নতুন কংগ্রেসেও সৌদি আরবের ওপর মানবাধিকার নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রির বিরোধিতাসহ কঠোর পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসনের ওপর চাপ অব্যাহত রাখা হবে বলে আইনপ্রণেতারা জানান।

উল্লেখ্য, সৌদি ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাসোগজিকে তুরস্কে সৌদি কন্স্যুলেটে হত্যার পর থেকে রিয়াদের নেতাদের ওপর ব্যাবস্থা নেয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র তদন্ত প্রতিবেদনে হত্যার নির্দেশদাতা হিসেবে যুবরাজ সালমানের নাম আসায় তাদের ওপর অবরোধ আরোপ করার অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ