শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০২:৫৫ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজা বৈধ করছে থাইল্যান্ড

আসিফুজ্জামান পৃথিল : ‘চিকিৎসাকাজে’ ব্যবহারের জন্য গাঁজা সেবনের বৈধতা দেবার পরিকল্পনা করছে থাইল্যান্ড। দেশটির উচ্চ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা বুধবার এএফপিকে এ কথা জানিয়েছেন। তারা এর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের বৈশি^ক গাঁজার বাজারে প্রবেশ করতে চায়। দেশটি নেজেদের দেশে উৎপাদিত গাঁজাকে বিশে^র সেরা গাঁজা বলে অভিহিত করছে।

বেশ কয়েকটি দেশ এখন পর্যন্ত ‘চিকিৎসাকাজে গাঁজা ব্যবহারকে বৈধতা দিয়েছে। এরমধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অর্ধেক রাজ্য। উরুগুয়ে এবং কানাডা শুধু বিনোদনের জন্যই প্রকাশ্যে গাঁজা সেবনকে বৈধতা দিয়েছে। তরেব থাইল্যান্ডই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ যারা এ বৈধতা দিত যাচ্ছে। এর ফলে তারা বিশাল এক আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা গ্র্যান্ড ভিউ রিসার্চ পূর্বাভাস দিয়েছে ২০২৫ সালে বৈশি^ক গাঁজার বাজার হবে ৫৫ হাজার কোটি ডলার! এ বাজারে প্রবেশের জন্য থাই মিলিটারি জান্তার ন্যাশনাল লেগিসলেটিভ অ্যাসেম্বলিতে (এনএলএ) এ সংক্রান্ত একটি খসড়া বিল পাঠানো হয়েছে।

এনএলএর জনস্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জেট সিরাথানানন এ বিষয়ে বলেন, ‘আমরা স্পিকারের কাছে একটি বিল পেশ করেছি।’ আগামি এক মাসের মদ্যে এ বিল পাশ হতে পারে বলে জানা গিয়েছে। তিনি আরো জানিয়েছেন, দেশটিতে গাঁজা শুধুমাত্র চিকিৎসা ও স্বাস্থ্য ঠিক রাখার কাজে ব্যবহার করা যাবে। বিনোদনের জন্য নয়। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়