শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ১০:৪০ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালিজ টাইমসে দেয়া সাক্ষাৎকারে তামিম – বিরাট কোহলি ‘মানুষ’ না

স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিসের মতো তারকাদের সঙ্গে খেলেছেন তামিম ইকবাল। তারপরও আধুনিক ক্রিকেট তারকা বিরাট কোহলির প্রাণখোলা প্রশংসা করেছেন তামিম। খালিজ টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মাঝে মাঝে মনে হয় বিরাট কোহলি মানুষ না। কারণ যেভাবে সে খেলে আমি অবাক হই। যখনই সে ব্যাট করতে আসে মনে হয়, সে সেঞ্চুরি করবে। এটা অবিশ্বাস্য। এখন ক্রিকেটের তিন ফরমেটেই বোধহয় সে নাম্বার ওয়ান। কোহলি এমন খেলোয়াড় যার খেলা দেখতে ভালো লাগে, প্রশংসা করতে ভালো একই সাথে তার কাছ থেকে অনেক শেখারও আছে। সে সত্যিই অসাধারণ।

এখানেই থামেননি তামিম। তিনি আরও বলেন, ক্যারিয়ারের ১২ বছরে আমি ক্রিকেটের সব গ্রেটদের দেখেছি। তাদের প্রত্যেকের শক্তিশালী একটা জায়গা আছে। কিন্তু কাউকেই বিরাটের মতো এমন আধিপত্য বিস্তার করে খেলতে দেখিনি।

এশিয়া কাপের শুরুতেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তামিম। ছিটকে পড়েন টুর্নামেন্ট থেকেও। কিন্তু মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে ভাঙা হাত নিয়ে ওই ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি। বিশ্বের খুব হাতেগোণা ক্রিকেটারকে এটা করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তামিম বলেন, দেশের জন্য খেলা আমার জন্য সবচেয়ে বেশি গর্বের। ভেবেছিলাম আমি একটা বল খেললে আরও ৫-১০ রান যোগ হবে। কিন্তু মুশফিকের দুর্দান্ত ভূমিকার কারণে আমরা ৩২ রান পেয়েছি। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম আমি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। খুব আবেগী হয়ে পড়েছিলাম। যখন টিম ও মুশফিকের আমার প্রয়োজন হল, মাঠে চলে গেছি।

  • সর্বশেষ