শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারও জাতীয় লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্পোর্টস ডেস্ক : টানা অষ্টমবারের মতো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টাইটেল স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসর।
আনুষ্ঠানিকভাবে শনিবার স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই-বাংলার প্রেস কনফারেন্স রুমে সকাল ১০টা ৩০ মিনিটে স্পন্সর ঘোষণা করবে বিসিবি।

দেশের মোট ৮টি ভেন্যুতে এবারের জাতীয় ক্রিকেট লিগের খেলা হবে। গতবারের মতো এবারও দুই স্তরে জাতীয় ক্রিকেট লিগ হবে। টায়ার ওয়ানে খেলবে গতবারের চ্যাম্পিয়ন খুলনা, রংপুর ও বরিশাল বিভাগ। এ টায়ারের চতুর্থ দলটি হচ্ছে রাজশাহী বিভাগ। গতবার টায়ার টু থেকে টায়ার ওয়ানে উত্তীর্ণ হয়েছে রাজশাহী বিভাগ। টায়ার টু তে অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে ঢাকা মেট্রো, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ। প্রথম টায়ার থেকে দ্বিতীয় টায়ারে অবনমন হয়েছে ঢাকা বিভাগের।

ডাবল লিগ পদ্ধতিতে এবারের প্রতিযোগিতায় প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের সাথে দুইবার মুখোমুখি হবে। টায়ার টু এর চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টু তে নেমে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়