শিরোনাম
◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আক্রান্ত হলে উপযুক্ত জবাব দেবে ১৪ দল

আবুল বাশার নূরু : আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লায় সর্তক অবস্থানে থাকবে ১৪ দলের নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে বিএনপি যদি কোনও বিশৃংখলার চেষ্টা চালায় তবে তা প্রতিহত করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীরা। রাজপথ অবরোধ নয়, কাউকে আক্রমনও নয়। কিন্তু আক্রান্ত হলে উপযুক্ত জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতারা।

২৯ সেপ্টেম্বর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রতিনিধি সমাবেশ করবে ১৪ দল। সমাবেশে ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে তারা। ২৯ সেপ্টেম্বর থেকে আগামী এক মাস রাজপথ দখলে রাখতে ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি যে সমাবেশ করতে চাচ্ছে তা তারা করতে পারে। আওয়ামী লীগ কোনও পাল্টা সমাবেশ করবে না। তিনি বলেন, মরা গাঙ্গে জোয়ার আসে না। বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি। তারা শুধু ফাঁকা আওয়াজ দেয়। তাদের কোনও আওয়াজে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।

বুধবার রাজবাড়ীতে এক সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা সড়ক অবরোধ করবেন না। শুধু সতর্ক অবস্থানে থাকবেন। আক্রমণ করবেন না। কিন্তু আক্রান্ত হলে তার উপযুক্ত জবাব দিতে হবে।

১৪ দলের নেতা ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া এই প্রতিবেদককে বলেন, আমরা ২৯ সেপ্টেম্বর প্রতিনিধি সমাবেশ করব। মহানগর নাট্যমঞ্চ ছাড়াও রাজধানী জুড়ে ১৪ দলের নেতাকর্মীরা সর্তক অবস্থানে থাকবে। কেউ বিশৃংখলা করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি বলেন, আমরা পাল্টাপাল্টি সমাবেশ করছি না। ১৪ দল আগেই মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। কোনও দল যদি সমাবেশের নামে নৈরাজ্য করার চেষ্টা চালায় তবে তা প্রতিহত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়